ডেলিভারি, রিটার্ন ও রিফান্ড নীতি
ডেলিভারি, রিটার্ন ও রিফান্ড নীতি
GSM Alo-তে দুই ধরনের পণ্য পাওয়া যায় — ডিজিটাল সেবা (আনলক সার্ভিস, ক্রেডিট, লাইসেন্স/অ্যাক্টিভেশন, IMEI ও সিরিয়াল সার্ভিস, ফার্মওয়্যার/ফাইল) এবং ফিজিক্যাল পণ্য (ফ্ল্যাশ বক্স, ডঙ্গল, স্ক্রিন গ্লাস, হেডফোন ও অন্যান্য অ্যাকসেসরিজ)। দুটির নিয়ম আলাদা।
১. ডিজিটাল সেবা
- কোনো ডেলিভারি চার্জ নেই।
- পেমেন্ট নিশ্চিত হলে My Account → Orders-এ এবং আপনার ইমেইলে পাঠানো হয়।
- সরবরাহের সময় পণ্যভেদে আলাদা — কোনোটি তাৎক্ষণিক, কোনোটি কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা। প্রতিটি পণ্যের নামে বা বর্ণনায় সময়টি লেখা থাকে।
- IMEI বা সিরিয়াল নাম্বার দিয়ে অর্ডার করলে তথ্য সঠিকভাবে দিন। ভুল তথ্যের কারণে সার্ভিস ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়া সম্ভব হয় না।
২. ফিজিক্যাল পণ্য
- সারা দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়।
- চেকআউটে “তথ্য বদলাতে বা ঠিকানা যোগ করতে” লেখায় চাপ দিয়ে ঠিকানা দিন।
- কুরিয়ারে পৌঁছাতে সাধারণত ২–৪ কর্মদিবস লাগে (এলাকা ও কুরিয়ারের উপর নির্ভরশীল)।
- পার্সেল হাতে পেয়ে খুলে দেখে নিন — সমস্যা থাকলে সাথে সাথে জানান।
৩. রিটার্ন ও রিফান্ড
- ডিজিটাল: কোড, ক্রেডিট বা সার্ভিস একবার সরবরাহ হয়ে গেলে ফেরত নেওয়া যায় না। তবে সার্ভিস ব্যর্থ হলে বা আমরা সরবরাহ করতে না পারলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়, অথবা আপনার সম্মতিতে বিকল্প সার্ভিস দেওয়া হয়।
- ফিজিক্যাল: পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যের অভিযোগ জানালে বদলে দেওয়া হয় বা টাকা ফেরত দেওয়া হয়। ব্যবহারের চিহ্ন থাকলে, কিংবা গ্লাস/প্রোটেক্টর লাগিয়ে ফেললে ফেরত নেওয়া সম্ভব নয়।
- রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেখানেই ফেরত যায়; সময় লাগে ৩–৭ কর্মদিবস।
৪. কীভাবে জানাবেন
যেকোনো সমস্যায় My Account → অভিযোগ ও সাপোর্ট থেকে টিকিট খুলুন। টিকিট নম্বর দিয়ে অগ্রগতি দেখতে পারবেন। জরুরি হলে হেল্পলাইনে কল করুন।
৫. অর্ডার বাতিল
পেমেন্ট করার আগ পর্যন্ত অর্ডার বাতিল করা যায় — অর্ডারের পাতা থেকে “বাতিল করুন” চাপুন। পেমেন্টের পর কাজ শুরু হয়ে গেলে বাতিল করা যায় না; তখন উপরের রিফান্ড নিয়ম প্রযোজ্য।